Together, we build a brighter future with quality, trust and innovation.
চেয়ারম্যানের বার্তা
“মানের প্রশ্নে আপোষহীন” এ স্লোগান কে সামনে রেখে ও হৃদয়ে ধারণ করে ২০১২ সালে আমি, আবুল কালাম আহসান (উপল) হালিমা ইলেক্ট্রনিক্স এর যাত্রা শুরু করি। প্রথমে কুমিল্লা, নোয়াখালী ও ফেনী অঞ্চলে কার্যক্রম শুরু করে আমি এ ব্যবসা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করি এবং যখন আমার মনে হয়েছে আমার এই ইলেক্ট্রনিক্স ব্যবসায়িক শিক্ষায় আমি পরিপূর্ণতা লাভ করেছি তখন থেকে ধীরে ধীরে ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে সমগ্র বাংলাদেশে আমাদের সেবার পরিধি বিস্তৃত করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলি। শুরু থেকেই আমরা ব্যবসায়িক সততা, মানসম্মত পণ্য এবং গ্রাহকের আস্থা অর্জনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে আসছি। বর্তমানে আমরা নিয়মিত নতুন নতুন পণ্য বাজারে নিয়ে আসছি। প্রতিটি পণ্যের গুনগত মান, আধুনিক ডিজাইন, আকর্ষণীয় লুক এবং প্রতিযোগিতা মূলক মূল্য নিশ্চিত করে বাজারের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছি।
২০১২ সাল থেকে আজ পর্যন্ত এই দীর্ঘ পথ চলায় আমাদের প্রতিটি গ্রাহক, রিটেইলার, ডিস্ট্রিবিউটর এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা ও আকুন্ঠ সমর্থনের কারণেই হালিমা ইলেক্ট্রনিক্স আজকের এই অবস্থানে পৌঁছেছে। আপনাদের এই ভালেবাসা, বিশ্বাস ও সহযোগিতার জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা – ও কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও আপনাদের মূল্যবান আস্থা ও সহযোগিতা আমাদের সঙ্গে অব্যাহত থাকবে-এই প্রত্যাশা ব্যক্ত করছি।
OUR VISION & VALUES
Guided by Purpose, Driven by Values
We are committed to creating long-term value for our customers, employees, partners, and the communities we serve.